• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল টেবলেটসহ তিন মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ১ হাজার ৫৬০পিস ভারতীয় ট্যাপেন্টাডল টেবলেট ও এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁর কর্মকর্তাগণ।

থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সামসুল আলম ও উপপরিদর্শক আবির হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলা পলাশবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে ১ হাজার ৫০০পিস ট্যাপেন্টাডল টেবলেটসহ আবুল হোসেনের স্ত্রী শিউলি খাতুন (২৭)কে আটক করেন।

এসময় তার স্বামী আবুল হোসেন পালিয়ে যায়। অপরদিকে একই দিন বিকালে শিশাহাট গোস্তহাটির মোড় সুমাইয়া মার্কেটের শাহ্ ফার্মেসী থেকে ৬০পিস ট্যাপেন্টাডল টেবলেট সহ শিশা শাহুপাড়ার মৃত মজিবরের ছেলে সুলতান শাহ্ (৪০) ও ডাঙ্গাপাড়ার সামছুল আলমের ছেলে শাহিন আলম (২১)কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং তাদের বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category