• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে মহানগরীতে আ.লীগ নেতার হোটেলে অসামাজিক কাণ্ড: আটক ২২ শিক্ষার্থী

দিনকাল বিডি ২৪ / ২১৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে এক আওয়ামী-লীগ নেতার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২২ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত নগরীর বোয়ালিয়া থানার গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্রান্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সকলেই হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত ছিলো।

হোটেলটির মালিক আবুল বাশার সুজন। তিনি তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী সমন্বয়ক।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরের উপস্থিতিতে ওই হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২জন তরুণ-তরুণী আটক করা হয়। আটককৃতরা সকলেই শিক্ষার্থী।

বোয়ালিয়া মডেল থানার অফিসার (ওসি) হুমায়ুন কবীর বলেন, আটককৃত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের পরিবারকে ডাকা হয়েছে। মালিককেও ডাকা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category