• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম থেকে হজ্জ গমনেচ্ছুদের বিরুপ মনোভাবে উপস্থিত অনেকের মাঝে ক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : হজ্জ পালনের উদ্দেশ্যে আল্লাহর মহা পবিত্র স্থান মক্কা-মদিনায় গমনকারী একজন পরোপকারী ব্যাক্তি এবং অ-পরপোকারী ব্যাক্তিদের মধ্যে কার হজ্জ আল্লাহ কবুল করবেন তা কেবল তিনি-ই বলতে পারেন। এমন মনোভাব ব্যাক্ত করেছেন ক’জন জ্ঞানী-গুনি ব্যাক্তি।

ধর্মীয় অনেক বই-পুস্তকে লেখা আছে এবং বড় বড় আলেম ওলামায়ে কেরামগনের মুখে ও অনেক-ই শূনেছেন বলে জানতে পারা যায়-হজ্জ গমনেচ্ছু ব্যাক্তিদের মধ্যে কেউ যদি তার মা, বাবা কে খুশি রাখতে না পারেন বা তার ভাই, বোন সহ বাড়িতে থাকা অন্য কেউ যদি আর্থিক দন্যদশায় থেকে খুব অভাব অনটনের মধ্যে দিন-

রজনী পার করতে থাকেন কিন্তু তিনি তাদেরকে কোনো ধরনের সাহায্য-সহযোগীতা না করে থাকেন অথবা হজ্জ পালনের উদ্দেশ্যে যাত্রা কালিন সময় যদি কোনো অভাবী ও সমস্যাক্রান্ত ব্যাক্তি তার কাছে হাত পাতে তিনি যদি ওই ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেন এমন কি তাচ্ছিল্যের সাথে যদি তাড়িয়ে দেন তাহলে আল্লাহ তার হজ্জ কতোটুকু কবুল করবেন তা প্রশ্নাতীত।

ওই রকম বাস্তব অভিজ্ঞতা সম্বৃদ্ধ হজ্জ গমনেচ্ছু দু/একটি হজ্জ গ্রুপের যাত্রী হওয়া ২/১জন ধর্নাঢ্য ব্যাক্তিদের তেমন আচরন নিজ চোখে দেখা দু’একজনের কাছ থেকে জানতে পেরে এ লেখার অবতারনা।

সম্প্রতি দুপুরের দিকে চট্টগ্রামের একটি স্থানে একটি বাসে হজ্জ গ্রুপের আয়োজনে যাত্রী হয়ে হজ্জ পালনের উদ্দেশ্যে যাত্রা করা ২/১জন ধর্নাঢ্য ব্যাক্তিদের উপরোল্লিখিত ওই রকম মনোভাব পরিলক্ষিত করে অনেকেই ‘থ’ বনে যান। অথচ, ওই ব্যাক্তিদের অর্ট্টালিকা ধন-সম্পদ ও রয়েছে। যার মধ্যে কিঞ্চিৎ পরিমাণ কেউ ১০লাখ টাকা খরচ করে হজ্জ পালন করতে যাচ্ছেন কেউ বা আরো বেশী ও। অথচ, সে মুহুর্তে অভাবী এবং নানাবিধ: সমস্যাক্রান্ত ২/১ ব্যাক্তি তাদের কাছে সহযোগিতার হাত পাতলে খালি হাতে ফিরিয়ে দেন তাচ্ছিল্যতার সহিত!

অথচ, ইচ্ছে করলে তারা যে টাকার বান্ডিল নিয়ে হজ্জ করতে যাচ্ছেন সেখান থেকে দিতে না পারলে ও তারা উপস্থিত চাওয়া মাত্র-ই শুধু ১০/২০হাজার নয় লাখ টাকা ও চলে আসবে তাদের হাতে। কারন, তাদের ১০/২০ হাজার নয় লাখ/কোটি টাকা ও পড়ে রয়েছে ব্যাংকে। আর সেখানে পোঁছানোর পর যদি তারা টাকার সমস্যায় পড়েন তাহলে বলা মাত্র-ই লাখ/কোটি টাকা ও চলে যাবে মুহুর্তের মধ্যে তাদের হাতে। অথচ, তারা…..?

তাদের এ রকম কর্মে অনেকেই বলছেন-হে আল্লাহ আপনি যাদের কে অঢেল ধন-সম্পদ দিয়েছেন তাদের কে একজন অভাবী ও সমস্যাক্রান্ত মানুষের দিকে সাহায্য-সহযোগীতা করার মানসিকতা সৃষ্টি করন:কল্পে হেদায়েত দান করুন। আমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category