এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল’ বিডি ২৪ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে সাবেক সেনা এক কর্মকর্তার বাড়ির পুকুরে বিষ ঢেলে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধনের ঘটনা ঘটিয়েছে একটি বিশেষ মহল।
প্রাপ্ত সূত্রে প্রকাশ- গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুল আলম প্রকাশ ব্রিগেডিয়ার সামস এর নিজ বাড়ির পুকুরে মাছ নিধনের এ ঘৃণ্য ঘটনাটি ঘটানো হয়েছে।
বিষ প্রয়োগের কারণে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মাছ মরে পানির ওপর ভেসে ওঠে। পানির ওপর মরে ভেসে ওঠা মাছ গুলোর মধ্যে রয়েছে-রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাস জাতীয় আরো অন্যান্য মাছ।
ঘটনা প্রসঙ্গে উক্ত সেনা কর্মকর্তা (ব্রিগেডিয়ার) সামছুল আলম প্রকাশ সামস এ প্রতিবেদক কে জানান, অতি শখের বশে গ্রামের বাড়ির একটি পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাস সহ ওই রকম আরো বিভিন্ন প্রজাতীয় মাছ ফেলেছিলাম। কিছু কিছু মাছ প্রায় ৬-৭ কেজি ওজনের ও হয়েছিলো।
কিন্তু, ঘটনার রাতে কে বা কারা আমার পুকুরের সব মাছ মরে যাওয়ার জন্য বিষ ঢেলে দিয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে পানির ওপর ভেসে উঠতে দেখে আমাকে খবর দেয়া হয়।
খবরটি পাওয়ার সাথে সাথে বড়ো-ই দুঃখ পেয়েছি। অত্যন্ত বেদনার্ত ভাবে তিনি বলেন, এতো দিন মনে করেছিলাম আমার কোনো শত্রু নেই এবং থাকতে পারে ও না। কারন, সারা বছর সরকারি চাকুরী রতাবস্থায় বাড়ি/এলাকার বাইরে থাকতে হয়েছে। কারো সাথে কোনো ধরনের লেন-দেন বা জায়গা- জমি সংক্রান্ত বিষয় সহ অন্য কোনো ভাবে মতো পার্থক্য ছিলো না। ফলে, কেউ আমার পুকুরে বিষ ঢেলে এতো টাকার ক্ষতি সাধনের উদ্দেশ্যে মাছ মেরে ফেলার ষড়যন্ত্র করার হীন কাজে লিপ্ত হতে পারে না বলে ধারণায় ছিলো।
তবে, তিনি সন্দিহান ভাবে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে প্রার্থী হতে চেয়েছিলাম। কিন্তু, বিশেষ কারনে আমি পরবর্তীতে প্রার্থী হওয়া থেকে বিরত থাকি।
তথাপি, কতিপয় রাজনৈতিক ব্যক্তি আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের ইংগিত বহনীয় ভাব দেখিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকার আভাস পেয়ে আমার ধারণা জন্মে যে, এ সমাজ-সংসারে ভালো/স্বচ্চ মানুষের ও শত্রু থাকতে পারে!
রাজনৈতিক মতানৈক্যের কারণে যদি এ ভাবে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের মতো ঘৃণ্য কাজ করা হয় তাহলে তার নিন্দা বা ঘৃণা জানানোর ভাষা ও আমার মধ্যে নিহিত নেই।
তিনি ধারণা পোষন করে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে পুকুরে বিষ ঢেলে এতো গুলো টাকার মাছ নিধন করা হয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার) মোঃ সামশুল আলম সামস্ জানান, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনায় আমার বাড়ির কেয়ারটেকার মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনার সত্যতা পাওয়া গেছে।
তবে, কি কারণে এবং কে, বা কারা এমন ঘটনা ঘটিছে সে বিষয়ে তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।