• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গোদাগাড়ীতে হেরোইন-সহ মসজিদের ইমাম গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১শত গ্রাম হেরোইন-সহ খালিদুজ্জামান কাওসার (২৭), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মাদক কারবারের পাশাপাশি একটি মসজিদেও ইমামতি করেন। বছরের পর বছর ধরে দিনি ইমামতি করছেন। কাওসার রানিনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে।

সোমবার (১ জানুয়ারী) বিকাল ৫টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতার খালিদুজ্জামান কাওসার, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রানীনগর এলাকার লোকমান হাকিমের ছেলে।
মঙ্গলবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে গাদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার খালিদুজ্জামান কাউসার মহিশালবাড়ী শাহ সুলতান রহ. কামিল মাদ্রাসার ফাজিলের ছাত্র ও গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী পুরাতন জামে মসজিদের ইমাম।

এই ইমামতির আড়ালে তিনি দীর্ঘদিন হতে হেরোইনের ব্যবসা করে আসছিলেন। মাদক ব্যবসা করে শূন্য থেকে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। মসজিদ কমিটির সদস্যদের অবহিত না করে তিনি কখনও রাজশাহী, নাটোর, সিলেট, ঢাকা চলে যেতেন। মাসে মাসে হোন্ডা পরিবর্তন করতেন, সর্বশেষ সাড়ে তিন লাখ টাকার হোন্ডা ব্যবহার করেন।

১৫ বছর ধরে সে এখানে বসবাস করছেন। প্রকৌশলী গোলাম মোস্তফা ও খাতিজা খাতুনের বাড়ী ভাড়া থাকলেও বর্তমানে ১৫ লক্ষাধিক টাকা দিয়ে জমি কিনে বাড়ী নির্মাণ করেছেন। এর আগে তার ভাই গোদাগাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের আলিপুর জামে মসজিদের খতিব ( ইমাম) মাদক সম্্রাট মাও. মোঃ জাকির হোসেন ৩১০ গ্রাম হেরোইন-সহ হাতেনাতে র‌্যাবের হাতে গ্রেফতার হন।

জজকোর্টের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২২ সালের ২২ মে বনপাড়া বাইপাসে যাত্রীবাহী বাস থেকে ৩১০ গ্রাম হেরোইনসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।

সে ঘটনার পর থেকেই কারাগারে রয়েছে। পরে মামলার স্বাক্ষ্য গ্রহণ ও প্রমাণ শেষে জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদÐ ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদÐাদেশ প্রদান করেন আদালত। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছে। তারা পারিবারিকভাবে মাদক কারবারের জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category