• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় হেরোইনসহ কথিত সাংবাদিকের ভাই মাইনুল আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ কথিত সাংবাদিক মিজানুর রহমানের সহোদর (ভাই) মাইনুল ইসলামকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ রেইডিং টিম।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানাধীন মাড়িয়া সরকারপাড়া গ্রামে মাইনুলের নিজ বাড়ি থেকে ১ গ্রাম হেরোইন ও আলামতসহ তাকে আটক করে। সে একই গ্রামের সাজদার রহমান বাগুর ছেলে ও মিজানুর রহমানের ছোট ভাই।

সরেজমিনে গিয়ে জানা যায়, মাইনুল একাধিক মামলার আসমি, তার ভাই কথিত সাংবাদিক ও মানবাধিকার কর্মী মিজানুরের আশ্রয় ও প্রশ্রয়ে দৈর্ঘদিন ধরে মাদক ও নারী এনে দেহ ব্যবসা করে এলাকার উর্তি বয়সী তরুণদের এইসব অপকর্মের সাথে আসক্ত করাতেন। উক্ত অপকর্ম থেকে অর্জিত অর্থের নির্দিষ্ট পরিমাণ টাকা মিজান নিয়ে থাকেন বলে দাবি করেন স্থানীয়রা।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাইনুলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category