• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের কোন্ আসনে কে কতো ভোট পেয়ে নির্বাচিত হলেন এবং তাদের প্রতিদ্বন্দ্বিরা কে কতো ভোট পেলেন

দিনকাল বিডি ২৪ / ২০৮ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান’দিনকাল বিডি ২৪ ডট কম’ চট্টগ্রাম : চট্টগ্রাম -১
মীরসরাই : বিজয়ী মাহবুব উর রহমান (নৌকা): ৮৯,০৬৪ ভোট। তার নিকটতম: প্রতিদ্বন্দ্বি: আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন (ঈগল) : ৫২,৯৯৫; এমদাদ হোসেন চৌধুরী (লাঙ্গল) : ৪০৮; আবদুল মান্নান (চেয়ার) : ২০৫; মোঃ ইউছুফ (টেলিভিশন) : ২০০; নুরুল করিম আফছার (একতারা ) : ১৯৯; জুলফিকার বুলবুল চৌধুরী
(হাতপাঞ্জা) : ৪৬।

চট্টগ্রাম–২ ফটিকছড়ি : বিজয়ী খাদিজাতুল আনোয়ার সনি (নৌকা) : ১,০০,৩৭০ ভোট। তার নিকটতম: প্রতিদ্বন্দ্বি : হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব (তরমুজ) : ৩৬৫৮৭; সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী (একতারা) : ৩১৩৮; মোহাম্মদ শাহাজাহান (ঈগল) : ২২৫৭; হামিদ উল্লাহ (মোমবাতি) : ১৫২৫, মীর মুহাম্মদ ফেরদৌস (চেয়ার) : ৫২৫; রিয়াজ উদ্দিন চৌধুরী (ফুলকপি) : ৩১৩; মুহাম্মদ শফিউল আলম চৌধুরী (লাঙ্গল) : ২৫৫; নির্বাচন থেকে সরে যাওয়া নজিবুল বশর মাইজভান্ডারি (ফুলের মালা) : ২৩০।

চট্টগ্রাম–৩ সন্দ্বীপ : বিজয়ী মাহফুজুর রহমান মিতা (নৌকা), ৫৪,৭৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী : . জামাল উদ্দিন চৌধুরী (ঈগল) : ২৮,০৭০; নুরুল আকতার (মশাল) : ৫৬৬; এম. এ ছালাম (লাঙ্গল) : ১৩৫; মুহাম্মদ উল্যাহ খান (মোমবাতি) : ২২২; নুরুল আনোয়ার হিরন (একতারা) : ৭০; আবদুর রহীম (চেয়ার) : ১১৭; অধ্যক্ষ মোকতাদের আজাদ খান (আম) : ১৫০।

চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড : বিজয়ী এস এম আল মামুন (নৌকা) : ১,৪২,৭০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী : দিদারুল কবির (লাঙ্গল): ৪৮৮০; লায়ন মোহাম্মদ ইমরান (ঈগল) : ৪৫০০; মো. মোজাম্মেল হোসেন (চেয়ার) : ১৭২৩; খোকন চৌধুরী (সোনালী আঁশ): ৬৭১; মো. শহীদুল ইসলাম চৌধুরী (ডাব): ৩৪৫, মোহাম্মদ আকতার হোসেন (টেলিভিশন) : ২৩৪।

চট্টগ্রাম–৫ হাটহাজারী : বিজয়ী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল) : ৫০,৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী : মুহাম্মদ শাহজাহান চৌধুরী (কেটলি) : ৩৬,২৫১; সৈয়দ মোখতার আহমেদ সিদ্দিকী (মোমবাতি) : ৬,৮৩১; মো. নাজিম উদ্দিন (সোনালী আঁশ): ১,৪০১; ছৈয়দ হাফেজ আহমেদ (চেয়ার) : ৬৯১; কাজী মহসিন চৌধুরী (একতারা) : ৮৭২; মোহাম্মদ নাছির হায়দার করিম (ঈগল) : ৪৮০; আবু মোহাম্মদ শামশুদ্দিন (টেলিভিশন ) : ৬৫।ট্ট

চট্টগ্রাম -৬ রাউজান : বিজয়ী এবিএম ফজলে করিম চৌধুরী (নৌকা) : ২,২১,৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী : শফিউল আজম (ট্রাক) : ৩,১৫৯; মো. সফিক উল আলম চৌধুরী (লাঙ্গল) : ২,৬৫৪; স. ম জাফর উল্লাহ (চেয়ার) : ১,৯৩৭; মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালী আঁশ) : ১১৪৯ ভোট।

চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া : বিজয়ী ড. হাছান মাহমুদ (নৌকা) : ১,৯৮,৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী :মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি) : ৯,৩০১; মছু আহমেদ রানা (লাঙ্গল) : ২,৩০৮; আহমদ রেজা (চেয়ার) : ১,৩৯০; খোরশেদ আলম (সোনালী আঁশ) : ১,৩৩১; মো. মোরশেদ আলম (একতারা) : ১,১৩০।

চট্টগ্রাম–৮ বোয়ালখালী–চান্দগাঁও : বিজয়ী আবদুচ ছালাম (কেটলি) : ৭৮,২৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী : বিজয় কুমার চৌধুরী (ফুলকপি) : ৪১,৫০০; সোলায়মান আলম শেঠ (লাঙ্গল) : ৮,২৩৫; মো. আব্দুন নবী (মোমবাতি) : ৫,৯১৩; সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন (চেয়ার): ১০০৭; সন্তোষ শর্মা (সোনালী আঁশ) : ২৩৭; এসএম আবুল কালাম আজাদ (টেলিভিশন) : ১৫৯; মোহাম্মদ ইলিয়াছ (হাতঘড়ি): ১০৬; মো. কামাল পাশা (আম) : ১২৭; মোহাম্মদ মহিবুর রহমান বুলবুল (ডাব) : ৭০।

চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া : বিজয়ী মহিবুল হাসান চৌধুরী (নৌকা) : ১,৩০,৯৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী : সানজীদ রশীদ চৌধুরী (লাঙ্গল) : ১,৯৮২; মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার): ১,৯১৪; আবু আজম (মোমবাতি) : ১,৫৩২; মিটুল দাশগুপ্ত (কুঁড়েঘর) : ৯২৮; সুজিত সরকার (সোনালী আঁশ) : ৬৭২; মোহাম্মদ নূরুল হুসাইন (হাতঘড়ি) : ৫৩৭।চ

ট্টগ্রাম–১০ ডবলমুরিং : বিজয়ী মোঃ মহিউদ্দিন বাচ্চু (নৌকা) : ৫৯,০২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী : মোহাম্মদ মনজুর আলম (ফুলকপি) : ৩৯,৫৩৬; ফরিদ মাহমুদ (কেটলি) : ২,০৩৮; জহুরুল ইসলাম রেজা (লাঙ্গল) : ৪২৩; আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন (চেয়ার) : ৫৬৫; মো. ফেরদাউস বশির (সোনালী আঁশ) : ৩৪৭; মিজানুর রহমান (একতারা) : ২৯৬; মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী (মোমবাতি) : ২০৮; মো. আনিছুর রহমান (মশাল) : ১৫৯।

চট্টগ্রাম–১১ বন্দর-পতেঙ্গা : ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের এম আবদুল লতিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের জিয়াউল হক সুমন পেয়েছেন ৪৬ হাজার ৫২৫ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন চেয়ার প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৫১ ভোট, মো. মহিউদ্দিন একতারা প্রতীকে পেয়েছেন ৩০০ ভোট, দীপক কুমার পালিত সোনালী আঁশে পেয়েছেন ১৬০ ভোট, উজ্জ্বল ভৌমিক উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ১৪৫ ভোট, নারায়ন রক্ষিত আম প্রতীকে পেয়েছেন ৭৬ ভোট।

চট্টগ্রাম–১২ পটিয়া আসন : চট্টগ্রাম–১২ পটিয়া আসন : আসনটিতে ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী পেয়েছেন ৩৫ হাজার ২৪০ ভোট।

এছাড়া এম এ মতিন মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৯৮ ভোট, এম এয়াকুব আলী নোঙর প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৬ ভোট, মোহাম্মদ নুরুচছফা সরকার লাঙল প্রতীকে পেয়েছেন ৩৭৮ ভোট, কাজি মুহাম্মদ জসীম উদ্দিন চেয়ার প্রতীকে পেয়েছেন ৩৬৫ ভোট, ছৈয়দ মো. জয়নুল আবেদীন জেহাদী ডাব প্রতীকে পেয়েছেন ১৩৩ ভোট, রাজীব চৌধুরী সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১১৩ ভোট এবং মো. ইলিয়াছ ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট।

চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী : আসনটিতে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গতকাল আনোয়ারা ও কর্ণফুলীর ১১৮টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) মাস্টার মুহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৫ হাজার ১৪১ ভোট। জাতীয় পার্টির (লাঙল) আবদুর রব চৌধুরী টিপু পেয়েছেন ৩ হাজার ৩০৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন পেয়েছেন ১ হাজার ৬৬৮ ভোট, তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ পেয়েছেন ৮৩৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) মোহাম্মদ মঈন উদ্দীন পেয়েছেন ৬১৩ ভোট আর বাংলাদেশ আন্দোলনের মৌলবি রশিদুল হক বটগাছ পেয়েছেন ৫৫১ ভোট। ভোটের হার ৫৫ দশমিক ২৮শতাংশ।

চট্টগ্রাম–১৪ চন্দনাইশ : এই আসনে ৭১ হাজার ১২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল জব্বার চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮৮৪ হাজার ভোট। চন্দনাইশ–সাতকানিয়া আংশিক আসনের ১০০টি ভোট কেন্দ্রের বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।

অপর ৬ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ চৌধুরী লাঙল প্রতীকে পেয়েছেন ১৬২ ভোট, মোমবাতি প্রতীক নিয়ে ইসলামী ফ্রটের স.উ.ম আবদুস সামাদ পেয়েছেন ৫ হাজার ২৩১ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আবুল হোসাইন চেয়ার প্রতীক পেয়েছেন ১২১ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ প্রার্থী মো. গোলাম ইসহাক খান টেলিভিশন প্রতীকের পেয়েছেন ৬১৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আয়ুব একতারা প্রতীকে পেয়েছেন ১৯৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারশনের মোহাম্মদ আলী ফারুকী ফুলের মালা প্রতীকে পেয়েছেন ৯৪ ভোট।

চট্টগ্রাম–১৫ লোহাগাড়া–সাতকানিয়া : আসনটিতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী আবদুল মোতালেব ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট। এছাড়া মুহাম্মদ আলী হোসাইন মোমবাতি প্রতীকে পেয়েছেন ৩৬১ ভোট, মুহাম্মদ সোলাইমান কাসেমী হাতঘড়ি প্রতীকে পেয়েছেন ১৫০ ভোট, মোহাম্মদ ছালেম লাঙল প্রতীকে পেয়েছেন ৩৮০ ভোট, মোহাম্মদ হারুন মিনার প্রতীকে পেয়েছেন ২৯৮ ভোট ও মো. জসিম উদ্দীন ছড়ি প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম–৬ বাঁশখালী : আসনটিতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ৫৭ হাজার ৪১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির লিটন পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট। নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করায় নৌকার প্রাপ্ত ভোট ছাড়া অন্যদের প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করা হয়। বাঁশখালীতে ১ লক্ষ ২৯ হাজার ২২৩ ভোট কাস্ট হয়। এর মধ্যে ৩৬ হাজার ৯৬৮ ভোট বাতিল করা হয়।

অন্য প্রার্থীদের মধ্যে মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরী পেয়েছেন ১ হাজার ১২৫ ভোট, চেয়ার প্রতীকের ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আবদুল মালেক আশরাফী পেয়েছেন ৫০৩ ভোট, কুঁড়েঘর প্রতীকের ন্যাপের প্রার্থী আশীষ কুমার শীল পেয়েছেন ৩১১ ভোট, বেঞ্চ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান পেয়েছেন ২৯৩ ভোট, মিনার প্রতীকের ইসলামী ঐক্যজোট শফকত হোসেন চাটগামী পেয়েছেন ১১৪ ভোট, আম প্রতীকের এনপিপির প্রার্থীর মামুন আবছার চৌধুরী পেয়েছেন ১০৬ ভোট, ডাব প্রতীকের কংগ্রেস প্রার্থী জিল্লুল করিম শরীফি পেয়েছেন ৮৪ ভোট।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নগরীর ছয়টি আসনের রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কশিনার। আামি জেলার ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছি। এ ১০টি আসনে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে হয়েছে। বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এসব আসনে ৪২ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে।

বাঁশখালীর নৌকার প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল বিষয়ে তিনি বলেন, তিনি নির্বাচনী আচরণবিধির বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছেন। তাই নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে। তার প্রাপ্ত ভোটগুলো বাতিল হয়েছে। কয়েকটি আসনের কেন্দ্র পরিদর্শনের কথা জানিয়ে তিনি বলেন, ভোটাররা উৎসবমুখরভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

দুই রিটার্নিং অফিসারের কক্ষ থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি তৃণমূল বিএনপি, কল্যাণ পার্টি, তরিকত ফেডারেশন, সুপ্রিম পার্টি, ন্যাপ, জাসদ, ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বিএনএফ, এনপিপি, ইসলামী ঐক্যজোট, মুক্তিজোট, গণফোরাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন সহ (বিএনএম) অন্য দলের প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category