• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

নওগাঁয় দুইটি আসনে নৌকার ভরাডুবি; তিনটিতে আ’লীগ

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

মোঃ রায়হান
জেলা প্রতিনিধি নওগাঁ

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ। বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর জানা যায় নওগাঁর পাঁচটি আসনের তিনটিতে আ’লীগ মনোনীত প্রার্থী এবং দুইটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ ব্রুহানী সুলতান মাহমুদ গামা, নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ এ্যডভোকেট ওমর ফারুক সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়।
নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) এ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিজয়ী সাধনের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ খালেকুজ্জামান ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।
নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৬০ হাজার ৫১ টি।
নওগাঁ-৪ (মান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্রুহানী সুলতান মাহমুদ গামা ট্রাক প্রতীকে ৮৫ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।,অন্যদিকে ব্রুহানী সুলতান মাহমুদ গামার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ্যডভোকেট নাহিদ মোর্শেদ ৬২ হাজার ১৩২ টি ভোট পেয়েছেন।
নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন জলিল জন ১ লাখ ৪ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে নিজাম উদ্দিন জলিল জন এর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৫২ হাজার ৮৮৪ টি।
নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট ওমর ফারুক সুমন ট্রাক প্রতীকে ৭৬ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।,অন্যদিকে এ্যডভোকেট ওমর ফারুক সুমন এর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল ৬৯ হাজার ৯৭১ টি ভোট পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর পাঁচটি আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় তিনটিতে আ’লীগ মনোনীত প্রার্থী এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category