• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারপিটের মামলায় গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (বহিস্কৃত) সাকিবুল ইসলাম রানাকে মারপিটের মামলায় বাঘা উপজেলার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১২-০১-২০২৪) রাতে উপজেলার আরিফপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার নওটিকা গ্রামের অকমল প্রামানিকের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি(বহিস্কৃত)।

জানা যায়,গত ৭ জানুয়ারিউপজেলার নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মারপিটের ঘটনা ঘটে। এতে রেজাউল করিম ও মিশন সরকার আহত হয়। এ ঘটনায় ১১ জানুয়ারি মিজানুর রহমান বাদি হয়ে ছাত্রলীগের সাবেক নেতা সাকিবুল ইসলাম রানাসহ ১০ জনকে আসামী করে মামলা করেন।

মামলার তদন্তকারি অফিসার সহকরি পরিদর্শক(এসআই) মেহেদী হাসান জানান,এ মামলায় তাকে গ্রেপ্তার করে শনিবার(১৩-০১-২০২৪) আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান মেহেদী হাসান ।

উল্লেখ্য,নৈতিক স্খলনের কারণে ২০২২ সালের ১৯ অক্টোবর রাজশাহী জেলা শাখা কমিটির ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনের কারণে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলামকে বহিষ্কার এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হলো। একই সাথে জেলা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category