• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাটির নীচে পুতা ছিলো ৫কোটি ১০ লাখ টাকার হেরোইন !

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জে মাটির নীচে থেকে ৫কোটি ১০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারী মোছাঃ রোকসানা (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারী মোছাঃ রোকসানা (৩৮), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরকোদালকাটি শান্তিপাড়া গ্রামের মোঃ আলমের স্ত্রী। তার পিতার নাম: মোঃ ইব্রাহিম।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি শান্তিপাড়া এলাকায় নারী মাদক কারবারী রোকসানা তার বসত বাড়ীতে বিপুল পরিমান হেরোইন বিক্রির জন্য মওজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ীতে অভিযান চালায় র‌্যাব-৫।

এ সময় তার বসতবাড়ীর বাহিরের আঙ্গিনায় খড়ের স্ত‚পের নীচে বিশেষ কায়দায় মাটির নীচে ২ ফিট গভীরে পুতে রাখা অবস্থায় ৫কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার অনুমানিক মূল্য ৫ কোটি ১০ লাক্ষ টাকা।

জিজ্ঞাসাবাদের জানা যায়, তার বাড়ী সীমান্তবর্তী এলাকায়। তাই সে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে খুব সহজেই হেরোইন সংগ্রহ করে নিজের বাড়িতে মওজুত করে। পরে সময় সুযোগ বুঝে কৌশলে ১জন ব্যক্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবারহ করে।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী রোকসানার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category