• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে শহরের কোথাও গ্যাস আছে, কোথাও নেই: পুরোদমে গ্যাস পেতে আর ও দু’একদিন লাগতে পারে।

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :দেশের প্রধান চালিকাশক্তি বন্দরনগরী চট্টগ্রামে গত দু’দিন গ্যাসহীন থাকার পর চট্টগ্রামে গ্যাসের সরবরাহ শুরু করা হলে ও এখনো অনেক এলাকা গ্যাসহীন হয়ে পড়ে রয়েছে।

শনিবার (২০ জানুয়ারী) রাত পর্যন্ত চট্টগ্রাম শহরের অনেক জায়গায় গ্যাস আসেনি বলে জানিয়েছেন ভূক্তভোগী গ্রাহকরা।
গ্যাস কোম্পানির কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম শহরের সর্বোত্র পুরোদমে গ্যাস পেতে আর ও দু’একদিন লাগতে পারে।

চট্টগ্রাম শহরে গত দু’চারদিন আগে থেকেই গ্যাস আগের মতো নিয়মিত পাওয়া যেনো ‘সোনার হরিণ’ পাওয়ার মতো অবস্থা হয়ে পড়ে।

তবে, শুক্রবার সকাল থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ ছিলো। সকাল ১০টার পর নগরীর অনেক জায়গায় গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়ে আসতে থাকে বলে কয়েকজন জানান। গ্যাস পাওয়া এমন এলাকার মধ্যে রয়েছে বাকলিয়ার কিছু অংশ, চকবাজার, মেহেদীবাগ, বহদ্দারহাট, কোতোয়ালি ও আকবরশাহ থানা এলাকার কিছু অংশ। গ্যাসের চাপ কম এমন এলাকার মধ্যে রয়েছে হালিশহরের বেশ কিছু এলাকা ও বাকলিয়ার বউবাজার এলাকা।

বাকলিয়ার বড়মিয়া মসজিদ এলাকার বাসিন্দারা ‘দিনকাল বিডি ২৪ ডট কম’ পত্রিকার এ প্রতিবেদককে জানান, ‘শনিবার সকাল ১০টা থেকে গ্যাস কিছুটা আসতে থাকে আমাদের এলাকায়। এবং এখন গ্যাস কিছুটা স্বাভাবিক’র দিকে রয়েছে।’ পাঁচলাইশের মেহেদীবাগ এলাকা ও হালিশহর এইচ ব্লকের বাসিন্দারা গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, চাহিদা মতো পর্যাপ্ত নয় বলে ও জানান দেন তারা

তবে, বাকলিয়ার বউবাজার এলাকার অনেক বাসায় গতকাল রাত পর্যন্ত গ্যাস যায়নি বলে জানান দিয়েছেন একাধিকজন। তারা বলেন, ‘সকালের দিকে চুলা জ্বলেছিলো। এরপর আর জ্বলেনি বা জ্বলছে ও না। শনিবার রাত ৮টা পর্যন্ত গ্যাস আসেনি বলে জানিয়েছেন অনেকজন।’

নগরীর কোতোয়ালি এলাকায় একটি ফিলিং স্টেশনের বাইরে অপেক্ষারত: সিএনজি চালিত অটোরিক্সা চালকরা জানান, ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। দুপুর থেকে অটোরিক্সায় গ্যাস রিফিল করছে।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মোঃ শফিউল আজম খান বলেন, শনিবার সকাল ১০টা থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ শুরু হয়। তবে, এখনো অনেক এলাকায় গ্যাস পাচ্ছেন না বলে গ্রাহকরা জানিয়েছেন। পুরো চট্টগ্রামে গ্যাস পেতে আর ও কিছুটা সময় লাগবে বলে ও জানান দেন তিনি।

কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে দু’টি বিশেষায়িত জাহাজ ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) হিসেবে কাজ করে। আমদানি করা এলএনজি সেখানে গ্যাসে পরিণত করে পাইপলাইনে চট্টগ্রামে পাঠানো হয়। এই পাইপলাইন দিয়ে দৈনিক ১০০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ হতো। চট্টগ্রামের জন্য প্রয়োজনীয় গ্যাস রেখে বাকিটা জাতীয় গ্রিডে দেয়া হতো।

তবে, বৃহস্পতিবার মধ্যরাতে একটি এফএসআরইউ সংস্কারের জন্য সিঙ্গাপুরে পাঠানোর পর চট্টগ্রামে গ্রাহকদের গ্যাস দিতে হিমশিম খাচ্ছে কেজিডিসিএল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category