• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে ইয়াবা নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি দেয়ার চেষ্টা, গ্রেফতার করল ডিবি

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ ব্রহ্মপুত্র নদ পাড়ি দেয়ার চেষ্টাকালে মাদক কারবারি সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ(৩০) ও মুসা মিয়া(১৯)কে গ্রেফতার করেছে ডিবি।

গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর গ্রামের আরফান মন্ডলের ছেলে ও মুসা মিয়া একই এলাকার কদম আলীর ছেলে।

ডিবি জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বাবুর চর ঘাটের পাশ থেকে ৫০০ পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ ও মুসা মিয়াকে গ্রেফতার করে ডিবি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা(ডিবি)’র অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category