• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে গরুবাহী ভুটভুটির ধাক্কায় বাইক আরোহী নিহত

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরের ত্রিমোহনী মৌসুমী ফিলিংষ্টেশনের কাছে গরুবাহী ভুটভুটির ধাক্কায় সামশুল ইসলাম (৬০) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এঘটনা ঘটে। তনি পবা উপজেলার তালগাছি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সামশুল ফিলিংস্টেশন থেকে বাড়ি ফেরার পথে সিটির হাটে যাওয়া একটি গরুবাহী ভুটভুটি বাইকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় চালক ভুটভুটি নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতাল মর্গে গ্রেরণ করেন।

মোহনপুর থানা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে ভুটভুটি নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে রামেকে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভুটভুটি’র চালককে সনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category