এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) তাদেরকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক সংবাদ মাধ্যমকে জানান, নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলে জানান তিনি।