• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে দুই মাদক বিক্রেতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার (২৪ জানুয়ারী) রাতে উপজেলার সান্দিড়া গ্রাম ও সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আদমদীঘির সান্দিড়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে কাজী সাইফুল সুইট (৩৫) ও সান্তাহার ইয়ার্ড কলোনীর সাহার আলী মন্ডলের ছেলে রায়হান আলী (৬২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে থানা পুলিশ আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান। এসময় সান্দিড়া গ্রামের বড় মসজিদের পাশে রাস্তার উপর মাদক বিক্রয় করার সময় ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কাজী সাইফুল ইসলাম সুইটকে ও সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকা থেকে মাদক বিক্রি কালে রায়হান আলীকে ১০০গ্রাম গঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category