খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে সাংবাদিক খোরশেদ আলম কুয়েতির ২২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গত শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে মরহুমের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আত্মীয় সজন, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মরহুম সাংবাদিক খোরশেদ আলম কুয়েতি ২০০২ সালের ২৭ জানুয়ারি ঢাকায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।