নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রয়াত কবি অধ্যাপক শাহ আলম চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকাল ৪টা থেকে কবির বাসভবন ক্যামেলিয়া চত্বরে এ উপলক্ষে আলোচনাসভা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহ আলম চৌধুরী ফাউন্ডেশন এবং শাহ আলম চৌধুরী চারুপাঠ যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
শাহ আলম চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি কবিপত্নী দিল আফরোজ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা উপস্থিত ছিলেন শাহ আলম চৌধুরী চারুপাঠ-এর সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুল, উপদেষ্টা অধ্যাপক শরিফুল ইসলাম খান,শাহ আলম চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. শাবিন শাহরিয়ার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার, একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি
মনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, আবৃত্তি পরিষদের সহ-সভাপতি এ্যড.জাহাঙ্গীর ইসলাম বুলবুল, কবি আব্দুস সাত্তার, আবৃত্তি শিল্পী লুৎফর রহমান সহ শহরের সাংস্কৃতিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।