• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে ২ বছর পলাতক থাকার পর হত্যা মামলার আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৯৫ Time View
প্রকাশঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ২ বছর পলাতক থাকার পর হত্যা মামলার প্রধান আসামী মোঃ আলম মিয়া (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলম বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজীপাড়া গ্রামের দবির উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজীপাড়া গ্রামে জমি-জমা ও পারিবারিক বিরোধের জেরে আব্দুস সাত্তার(৫০)কে পিটিয়ে হত্যা করে মামলার প্রধান আসামী মোঃ আলম মিয়া ও তার লোকজন। এ ঘটনায় গত ২২ সালের ২০ সেপ্টেম্বর উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে আসামীরা পলাতক অবস্থায় দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। গত ৯ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নের তারাকান্দী গ্রাম থেকে মামলার প্রধান আসামী মোঃ আলম মিয়া (৩২)কে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ।

রোববার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category