• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে চাচিকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা ভাসুরের ছেলের

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরধরে দিনের বেলা প্রকাশ্যে নিজ ভাসুরের ছেলে বাড়িতে ঢুকে মুরশিদা বেগম (৪০) নামের এক গৃহবধুকে ধারালো হাসুয়া দিয়ে মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। মারাত্মক জখম মুরশিদা বেগমকে প্রতিবেশিরা উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে আশংকাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল রোববার (১১ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ৯টায় আদমদীঘি উপজেলার গোড়গ্রাম বাউস্তপাড়ায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার গোড়গ্রাম বাউস্তপাড়ার মুরশিদা বেগমের পরিবারের সাথে ভাসুর আবু বক্কর ছিদ্দিকের পরিবারের বেশ কিছুদিন যাবত পারিবারিক কলহ চলছে। কিছুদিন পূর্বে আবু বক্কর ছিদ্দিকের ছেলে আহাদ আলী তার চাচি মুরশিদা বেগমের ছেলে মহানুরকে মারপিটে আহত করে। এ ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। এরজের ধরে গতকাল রোববার সকালে ভাসুরের ছেলে আহাদ আলী তার চাচি মুরশিদা বেগমের বাড়িতে ঢুকে তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মাথায় উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্ঠা করে পােিলয় যায়।

মুরশিদার চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনাস্থলে গিয়ে আহাদ আলীসহ তার পরিবারকে পাওয়া যায়নি। তারা বাড়ির গেটে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। মুরশিদা বেগমের ছেলে মহানুর জানায়, বেশ কিছুদিন যাবত পারিবারিক কলহের জেরধরে আহাদ আলী সম্প্রতি তাকে মারধর করেছে।

এ ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। গত রোববার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার মা মুরশিদা বেগমকে আহাদ আলী হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category