• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে ভুয়া ডাক্তারের জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক ভূয়া ডাক্তারের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান। অভিযোগের ভিত্তিত্বে সোমবার সহকারি কমিশনার ভূমি কার্যালয় সংলগ্ন চেম্বারে অভিযান চালিয়ে বৈধ কোন কাগজপত্র না পাওয়ায় ভূয়া ডাক্তার এম এ হানিফ সরকারের ২০ হাজার টাকা জরিমানা করেন বিচারক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেদওয়ানুর রহমান, মেডিকেল অফিসার রাকিবুর রহমান এবং পুলিশ সদস্য। ভূয়া ডাক্তার হানিফ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেদওয়ানুর রহমান জানান, ওই ভদ্রলোকের ৬ মাস মেয়াদি পল্লী চিকিৎসকের একটি সার্টিফিকেট রয়েছে। তিনি তার বিলবোর্ডে যেসব রোগের চিকিৎসার কথা উল্লেখ করেছেন, তা প্রত্যারণার সামীল।

বিচারক জানান, অভিজ্ঞতার অতিরিক্ত বিষয়ে চিকিৎসা প্রদান এবং পরামর্শ দেয়ার কারণে মেডিকেল ও দন্ত চিকিৎসক আইন মোতাবেক তাকে জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category