• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে জাতীয় বীমা দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ শনিবার, ২ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
“করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় বীমা দিবস -২০২৪ পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্য শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যলি জেলা প্রশাসক অফিস চত্তর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক অফিসের সামনে শেষ হয় ।

র‌্যলি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডা: মো. ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জোনাল ম্যানেজার -১(জনবীমা) সেলিম খান, ডেপুটি জোনাল ম্যানেজার অনিমেষ দাস, পপুলার লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি রুহুল আমিন, রূপালি লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি পলাশ শেখ. জীবন বীমা কর্পোরেশনের মোহন্ত মন্ডল, যমুনা লাইফ ইন্সুরেন্সের মিজানুর রহমান, আলফা লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি আব্দুল কাদের, মো: সোহেল, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি আব্দুল হক, জাকারিয়া, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি নাসিমা খান প্রমুখ ।

সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক তিন লক্ষ টাকার মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category