• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বিক্রয়কর্মীকে পথরোধ করে মারপিট; নগদ টাকা ও মোবাইল ছিনতাই

দিনকাল বিডি ২৪ / ৩৫৭ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

বুলবুল আহম্মেদ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে রহমত নামের এক বিক্রয়কর্মীর পথরোধ করে মারপিটে আহত করার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়েছে। সোমবার দুপুরে আহত রহমতের বাবা উপজেলার অন্তাহার গ্রামের মোকলেছুর রহমান অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, বিক্রয়কর্মী রহমত উপজেলার বিভিন্ন কনফেকশনারী দোকানে মালামালের অর্ডার কাটেন। প্রতিদিনের মতো রবিবার (৩ ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ৫টায় একই এলাকার মাহবুব নামের এক ব্যক্তির অটোভ্যান গাড়ীতে অর্ডারের মালামাল দোকানে বিতরণ করছিলেন।

এ সময় উপজেলার সান্তাহার পৌর শহরের পান্নার মোড় নামকস্থানে পৌঁছামাত্রই ছাতিয়ানগ্রামের মোস্তাকিন পাহালোয়ানের ছেলে রাজু পাহালোয়ান (২৫), অন্তাহার গ্রামের সিহাব (২২), রকি (২২) ও মঙ্গলপুর গ্রামের রাফি (২২) পরিকল্পিতভাবে তার পথরোধ করে লোহার রড ও গাড়ির চেইন দিয়ে তার শরিরের বিভিন্ন স্থানে এলোপাতারিভাবে মারপিট করতে থাকে। স্থানিয়রা রহমতের চিৎকারে এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রহমতের প্যান্টের পকেট থেকে ২৪ হাজার টাকা মূল্য একটি স্যামসাং মোবাইল ফোন এবং মালামাল বিক্রির নগদ ১৬ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category