• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মেলান্দহে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
বিপুল উৎসাহ উদ্দীপনা, নানা আয়োজন ও অনুষ্ঠানের মধ্যদিয়ে জামালপুরের মেলান্দহে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ই মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।

সকাল ৯ টায় মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক। এরপর পর্যায়ক্রমে, মেলান্দহ উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখা, মেলান্দহ থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও, দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০ টায় মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী মো: রফিকুল হক।

এছাড়াও মেলান্দহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, স্কুল কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে নানা আলোচনা করেন। সবশেষে, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category