• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ। পার্বতীপুর উপজেলা প্রশাসন মূল কর্মসূচীর আয়োজন করে।

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্য ছিল বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলাকে স্মার্ট নগরী হিসাবে গড়ে তোলার রূপকার আলহাজ হাফিজুল ইসলাম প্রামানিক, সভাপতি উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর দিনাজপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন পৌর মেয়র ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ,মোঃ আমিরুল মোমিনীন মোমিন,ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও রুকশানা বারী রুকু, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ। সভাপতিত্ব করেন বিপুল কুমার উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর দিনাজপুর। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এদিকে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category