• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে জাতীয় দুর্যোগ প্রন্তুতি দিবস উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দু‌র্যো‌গ ব্যবস্থাপনা অ‌ধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপ‌জেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রিপা সরদার, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) সিরাজুদ্দৌলা প্রমুখ। পরে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও’র প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category