বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে একটি অনুমোদন বিহীন আইসক্রীম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে উৎপাদিত আইসক্রীম ও এর ভূঁয়া প্যাকেট জব্দ করে তাৎক্ষনিক বিনষ্টের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা আদায় করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ।
১২ মার্চ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বাগেরহাট জেলা পুলিশের একটি টিম শহরতলীর মাঝিডাঙ্গা এলাকার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি এব্যাবসা চালিয়ে আসছে। গোপন শুত্রে খবর পেয়ে নামসর্বস্ব অনুমোদন বিহীন
সাইফুলের আইসক্রীম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে আইসক্রীম তৈরির বিপুল পরিমান ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত তরল পানি, দেশের বিভিন্ন জেলার নাম ঠিকানা ব্যবহার করা আইসক্রীম এর ভূঁয়া প্যাকেট ও বিপুল পরিমান উৎপাদিত আইসক্রীম জব্দ করে তাৎক্ষনিক বিনষ্টের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।