• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মেলান্দহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপন

দিনকাল বিডি ২৪ / ২০৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর:
” স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকালে বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের (২য় তলা) হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে মেলান্দহ উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রাবেয়া বেগম ও দৈনিক ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা শাহজামাল। এসময় বক্তারা নিরাপদ খাদ্য, খাদ্যে ভেজাল, নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবাসহ নানা বিষয়ের উপর ভোক্তাদের অধিকার নিয়ে আলোচনা করেন।

এরপর সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ভোক্তাদের অধিকার নিশ্চিতকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেলান্দহ উপজেলাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

এসময় আলোচনা সভায় উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন সোয়াদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফিরোজ মিয়া, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো: মুত্তাছিম বিল্লাহ, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জিল্লুর রহমান রতন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আফরোজা বেগম, আকলিমা বেগম, আওলিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মো: মোয়াজ্জেম হোসেন, মেলান্দহ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদুল হকসহ অন্যান্য সুধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category