• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

লালপুরে অনৈতিক কাজের প্রতিবাদ করায় প্রধান শিক্ষিকাসহ তার ছেলেকে মারধর,আটক- ১

দিনকাল বিডি / ১৯৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার শান্তিপাড়ায় বাড়ির সামনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের আপত্তিকর অবস্থায় মেলামেশার প্রতিবাদ করায় প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা ও তার ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার শান্তিপাড়া মহল্লায় এঘটনা 11ঘটে। আহত মা ও ছেলে হলেন, মৃত গোলাম তৌহিদ ভুট্টুর স্ত্রী ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন (৫৫),
তার ছেলে ও গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গ (২০)।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রধান শিক্ষিকার বাড়ির গলিতে ও আশে পাশে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ছাত্রছাত্রীরা অনৈতিক ভাবে মেলামেশা করে থাকে।
মঙ্গলবার সকালে গোপালপুর পৌরসভার শিবপাড়া মহল্লার বাবুর ছেলে আশিক (২০) তার কলেজ পড়ুয়া বান্ধবির সাথে অনৈতিক ভাবে মেলামেশা করছিল। এসময় ওই স্কুল শিক্ষিকার ছেলে তরঙ্গ প্রেমিক যুগলকে অন্যত্র সরে যেতে বললে, আশিক রাগান্বিত হয়ে আকস্মিক ভাবে ১০/১৫ জন বন্ধুদের ডেকে এনে বাড়ির সামনেই তরঙ্গসহ তার স্কুল শিক্ষিকা মাকে বেধড়ক মারধর করে। এ সময় প্রতিবেশীরা তাদের চিৎকার শুনে এগিয়ে আসলে আশিক তার বন্ধুদের নিয়ে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং রাশিদুল (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category