• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশা উপজেলা চেয়ারম্যানের ফেসবুক আইডি ও হোয়াটস অ্যাপ নম্বর হ্যাক করেছে প্রতারক চক্র

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরীর ব্যক্তিগত ফেসবুক আইডি এবং হোয়াটস অ্যাপ নম্বর হ্যাক করেছে প্রতারক চক্র। জানাগেছে, প্রতারক চক্র ফেসবুক আইডি ও হোয়াটস অ্যাপ নম্বর হ্যাক করে বিভিন্ন ব্যক্তিকে মেজেস দিয়ে টাকা দিতে বলছে। বিষয়টি জানাজানি হলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী সকলকে সতর্ককতা অবলম্বন করতে বলেছেন।

তিনি এবিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তিনি বিভিন্ন ফেসবুক আইডিতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি ও প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবগত করা হয়েছে বলে জানান। এছাড়াও ওই আইডিগুলি থেকে কেউ কোনো টাকা-পয়সা চাইলে না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন বলে জানান। তিনি এব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category