• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন

লালপুর সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি ঃ
নাটোরের লালপুরে পাওয়ার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিপুল হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পাশ্ববর্তী বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে।

রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে । লালপুর থানার (ওসি) মো. নাছিম আহমেদ বলেন, উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের সড়কে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী বিপুল হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওসি আরো বলেন, এ ঘটনায় মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category