• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বিএসএফের পোশাক পরে সীমান্তে যেতেন রেন্টু

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর এক ব্যক্তি মাদক চোরাচালানের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পোশাক পরে সীমান্ত এলাকায় যেতেন। ফলে বিএসএফ কিংবা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে চিনতে পারতেন না। এলিট ফোর্স র‌্যাবের অভিযানে এই ব্যক্তি ধরা পড়েছেন।

এই মাদককারবারির নাম মো. রেন্টু (৪০)। রাজশাহীর কাটাখালী থানার মাসকাটাদীঘি মহল্লায় তার বাড়ি। আগে তার বাড়ি ছিল ভারতীয় সীমান্ত সংলগ্ন চরখিদিরপুরে।

র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসির একটি দল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রেন্টুকে তার মাসকাটাদীঘির বাড়ি থেকে গ্রেফতার করেছে। এ সময় রেন্টুর বাড়ি থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১৫ পিস ইয়াবা এবং এক সেট বিএসএফের পোশাক জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, রেন্টু একজন মাদক ব্যবসায়ী। তিনি মাদক ব্যবসা করছিলেন দীর্ঘদিন ধরেই। তিনি বিএসএফের পোশাক পরেই চোরাচালানের জন্য সীমান্তে যেতেন। ফলে বিজিবি কিংবা বিএসএফের সদস্যরা তাকে চিনতে পারতেন না। তার বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category