আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি:
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘি আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। গত (৭ জুন) শুক্রবার সকালে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় এই ছয় দফা দিবস পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, ইদ্রিছ আলী, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানসহ অন্যান্য নেতৃবর্গ।