• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে ৩ লক্ষ টাকার গাছ কর্তনের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় পূর্বশত্রুতার জেরে ৩শ পেয়ারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিজলীপাড়া এলাকায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ গোমাস্তাপুর উপজেলার চাঁইপাড়া এলাকার সেতাউর রহমানের ছেলে সাইফুর রহমান ৪ জনের নামে নাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, রহনপুর মাষ্টারপাড়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে ফারুক(৩০), জাইদুল ইসলামের ছেলে শাওন (৩০), তাইসুর রহমানের ছেলে মারুফ (৩৫) ও মৃত আরশাদের ছেলে জাইদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে অভিযুক্তদের সাথে সাইফুর রহমানের বিরোধ চলে আসছিল। গত ৯ জুন সকালে পেয়ারা বাগানের কাঁটা তার ও বেড়া ভেঙে ফেলে বাগানের ৩শ গাছ কর্তন করেন।
সাইফুর রহমান বলেন, ব্যক্তিগত বিরোধের কারণে পেয়ারা গাছগুলো কেটে ফেলেছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
তবে অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।
নাচোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, পেয়ারা গাছ কর্তনের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category