• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন-জমি ভরাটের মহোৎসব

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন সড়কের পাশ থেকে এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালানো হলে ও কেনো জানি সংশ্লিষ্ট প্রশাসন নিরব রয়েছে! বালু উত্তোলন কারী রাঘব বোয়ালরা বহাল তবিয়তে থেকে তাদের রমরমা বানিজ্য চালিয়ে আসলে ও সংশ্লিষ্ট প্রশাসন এক প্রকার গভীর ঘুমে আচ্ছন্নতার পড়ে রয়েছে বলে অবস্থাদৃষ্টে তা-সি মনে হওয়ার কথা। তবে, মাঝে মধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের তথাকথিত কর্তাব্যক্তিরা লোক দেখানো অভিযানে নেমে পুঠি সময় দু’একজন কে ধরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে অথবা জরিমানা করে পার পেয়ে যাওয়ার রিহার্সাল চালিয়ে বীরত্ব প্রদর্শন করে থেমে যায়।

তেমনি গতকাল ও ওই রকম একটা কর্ম সম্পাদন করা হয়েছে মীরসরাই উপজেলার ৩ নং ইউনিয়নের জোরারগঞ্জ এলাকাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোলঘেঁষা একটা জায়গা থেকে অবৈধ বালু উত্তোলন করারতাবস্থায় একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। সূত্র জানায়, অবৈধ ভাবে বালু উত্তোলন কারী চক্র বর্তমান ক্ষমতাসীন দলের দু’এক নেতার আশির্বাদ পুষ্ট হয়ে এবং নিজেরা ক্ষমতাসীন দলের নেতা-ক্যাডার’র সাইনবোর্ড ঝুলিয়ে বালু উত্তোলনের নামে মহা ক্ষতি সাধন করে চলেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর পাশ থেকে এ ভাবে বালু উত্তোলন করে থাকলে আগামী যে কোনো সময় দেশের ফুসফুস খ্যাত বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশ পথ’র রাস্তা ধ্বসে পড়ে গাড়ি দুর্ঘটনায় অত্যাধিক মানুষ প্রাণ হারাবে নির্ঘাত।

অন্য দিকে- বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলার ধুমঘাট এলাকা এবং তৎ ব্রীজের নিচ থেকে যে হারে অবৈধ ভাবে বালু উত্তোলন করে একেকজন একেক ভাবে রাতারাতি কোটি প্রতি বনে গেছে/যাচ্ছে তাতে যে কোনো মুহুর্ত্বে ব্রীজ টি ও ভেঙে পড়ার সম্ভাবনা কে উড়িয়ে দেয়া যায়না। সুত্রের বরাত আরো জানা গেছে, অবৈধ ভাবে উত্তোলনকৃত বালু গুলো বিল্ডিং নির্মাণ, জমি ভরাট সহ বিভিন্ন কাজে বিক্রি করে থাকে। প্রশাসনিক যন্ত্রের অচল তার কারণে দিন দিন বালু উত্তোলন কারী বেড়ে ই চলেছে!

তবে, মাঝে মধ্যে স্থানীয় প্রশাসন নামখাওয়াস্তে অভিযান পরিচালনা করে দায় সারার বুদ্ধি প্রদর্শন করে থাকেন। তারা বালু খেকো রাগব বোয়ালদের কেষাগ্র ও ষ্পর্ষ করতে না পারলে বালু উত্তোলন কারী পুটি’র ন্যায় দু’এক ব্যাক্তিকে ধর জরিমানা করে থাকেন। এমন কর্মজীবি দু’একজন শ্রমিক এর বিরুদ্ধে ও প্রশাসনিক যন্ত্র সচল থাকে। কিন্তু, ওই সব শ্রমিকদের বেতন প্রদান কারী বালু খেকো রাঘব বোয়ালদের বিরুদ্ধে তারা কিছু-ই করে না/ করতে পারে ও না।

সে মোতাবেক গতকাল এর অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলননের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এমন খবর জানতে পেরে অনেকের মাঝে হাস্য-রসাত্মক ঘটনার সৃষ্টি হয়েছে মীরসরাই উপজেলার সর্বোত্র। সূত্র জানায়, সোমবার (৮ জুলাই) বিকেলে মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের নেয়ামত উল্ল্যার পুত্র আনোয়ার হোসেনকে ওই ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক/নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

উক্ত অভিযান পরিচালনা কারী মীরসরাই উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী স্থানীয় সাংবাদিকদের বলেন, দেওয়ানপুর গ্রামের সড়কের পাশে বালু উত্তোলন করে নবনির্মিত সেতু ক্ষতিগ্রস্ত করছে সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরে অভিযোগের সত্যতা পাওয়ায় একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেন তিনি।
তবে, মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় এবং ফেনী নদীর অংশ ধুমঘাট এলাকা থেকে যে বালু উত্তোলন করে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রীজ সহ আশপাশের ভাঙনের যে হুমকি অবস্থা সৃষ্টি করা হচ্ছে সে বিষয়ে যেনো কারো মাথা ব্যথা নেই!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category