• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে প্রণোদনার সার ও বীজ বিতরণ

দিনকাল বিডি / ২৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টারÑ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি/২০২২-২০২৩ মৌসুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মুসুর ও খেসারী ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাচোল উপজেলার ৯৭৪৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
“মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার”- এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সার-বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা ও সার-বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব বুলবুল আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, চারটি ইউনিয়ন ও নাচোল পৌরসভার তালিকাভূক্ত ক্ষুদ্র ও পান্তিক কৃষকগণ। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মুসুর ও খেসারী বীজ ও রাসায়নিক সার কসবা ইউনিয়নে ২৩৪৫জন, ফতেপুর ইউনিয়নে ১৬৯০ জন, নাচোল ইউনিয়নে ২১১০ জন, নেজামপুর ইউনিয়নে ২৩৭৫ জন ও নাচোল পৌরসভার ১২২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারের বরাদ্দকৃত সার-বীজ বিতরণ করা হচ্ছে। সরকারি বরাদ্দ ছাড়াও এবছর নিজ উদ্দোগে কৃষকরা গতবছরের তুলনায় অনেক বেশী রবি ফসল আবাদ করবেন বলে তিনি আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category