বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বিভিন্ন প্রেসক্লাবে হামলা ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেয়ার পর হামলা করা হয়েছে স্থানীয় আঞ্চলিক পত্রিকার সাংবাদিক আরিফ ঢালীর উপর।শনিবার (১৭ আগস্ট) রাত ৯ টার দিকে জেলা সদরের সিএনবি বাজারে পেশাগত কাজ শেষ করে ফেরার পথে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল সন্ত্রাসী। এ সময় তার মোটরসাইকেল টিও ভাঙচুর করা হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনায় একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে।
আহত আরিফ ঢালী বাগেরহাট সদরের চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ও খুলনা থেকে প্রচারিত সময়ের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। আরিফ ঢালীর বাবা আশরাফ আলী ঢালী জানান,কিছু বুঝে ওঠার আগেই সিএন্ডবি বাজারের বখাটে ও মাদক সেবীরা আমার ছেলের উপর হামলা ও ছুরিকাঘাত করে, এ সময় তার পেটের ডান পাশে ক্ষত চিহ্ন হয়। আমি এর বিচার চাই।
হামলাকারীদের মধ্যে সিএন্ডবি বাজার এলাকার বিএনপি নেতা সাইফুজ্জামান বাবু, মাসুক (২৯),এই এলাকার মুরছালীন (২৬), রাজন (৩৮), স্মরণ (২৮), সুমন (৩২) ও অজ্ঞাগতনামা ৮-১০ জন মিলে এ হামলা করে। এ বিষয়ে সাইফুজ্জামান বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা তার উপর হামলা করিনি ব্যবসায়ীরা তাদের উপর হামলা করেছে। সাইফুজ্জামান বাবু এলাকার একজন বিএনপি নেতা তার দলীয় পদমর্যাদা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন পদ পদবী পরে বলব । তবে আমি তার উপর কোন হামলা করিনি।বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন আমরা খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের আমরা দ্রুত আইনের আওতায় আনব। গেল ৫ আগস্ট সরকার পতনের পর শরণখোলা প্রেসক্লাবে হামলা ভাঙচুর ও লুটপাট করে এবং প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলামকে হামলা করে আহত করে বিএনপি নারী নেত্রীরা। এরপর ফকিরহাট উপজেলা প্রেসক্লাব ও চুলকাটি প্রেস ক্লাবে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।