বাগেরহাট প্রতিনিধিঃ-
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা নিপা নামে একজনসহ অজ্ঞাত আরোও তিন নিহত হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান জানান, খুলনাগামী একটি মিনি পিকআপ ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে দুইজনকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন।তাৎক্ষনিক ভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।#