• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোল্লাহাটে একটানা বৃষ্টিতে ভেসে গেছে মাছের ঘের, বহু পরিবার জলাবদ্ধ

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাটপ্রতিনিধি||
বাগেরহাটের মোল্লাহাটে গত ৪ দিনের একটানা ভারি বৃষ্টির পানিতে অন্তত ১৪ হাজার মৎস্য ঘের তলিয়ে গেছে। এছাড়া বহু বাড়িঘর জলাবদ্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে ওই সব পরিবারের লোকজন। ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। এতে করে দিশেহারা হয়ে পড়েছে অসংখ্য মানুষ।
এ সংবাদ সংগ্রহকালে বিএনপির কেন্দ্রিয়কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান বলেন, মোল্লাহাটে প্রায় ১৫ হাজার চিংড়ি ও সাদা মাছে ঘরের সবগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, ওই সব ঘেরের কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে। অধিকাংশ মৎস্যচাষী ব্যাংক, এনজিও, প্রতিষ্ঠান ও ব্যাক্তির থেকে লোন নিয়ে মৎস্য চাষ করে লাভের স্বপ্ন দেখছিলো । তাদের স্বপ্ন ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী ও লোকজনের পক্ষে জরুরি সরকারি সহায়তা কামনা করেছেন তিনি।
সাবেক ইউপি চেয়ারম্যান ও মৎস্যচাষী সরদার সাহিদুল ইসলাম জানান, তার নিজের একশো বিঘার বেশি আয়তনের ঘের রয়েছে। প্রায় ৭০/৮০ লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ওই ঘেরে মৎস্য চাষ করেছিলেন, গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে তার নিজের এবং আশপাশের সকলের ঘের তলিয়ে গেছে। তিনি নিজে সহ ক্ষতিগ্রস্ত সকলেই দিশেহারা হয়ে পড়েছেন বলেও জানান তিনি। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের থেকে প্রণোদনা/ সহায়তার দাবি করেন তিনি।
কাহালপুর গ্রামের নাসির মিয়া বলেন, প্রায় ৫০ বিঘার তার দুটি ঘেরসহ আশপাশের সকলের ঘের পানিতে তলিয়ে কোটি কোটি টাকার মাছ বেরিয়ে গেছে। এতে করে তিনি সহ ক্ষতিগ্রস্ত সকলেই দিশেহারা হয়ে পড়েছেন। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category