• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

১৬ বছরের পুঞ্জিভূত ক্ষোভ থেকে এই সরকারের জন্ম হয়েছে /সমন্বায়ক মোঃ ওয়াহিদ উজ্জামান

দিনকাল বিডি ২৪ / ৭৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় সহ-সমন্বায়ক মোঃ ওয়াহিদ উজ্জামান বলেছেন, সরকার জনগণের সরকার, এই সরকার গনআকাঙ্খার সরকার। কেউ যদি এই সরকারকে অনির্বাচিত সরকার বলে তাহলে তিনি ভুল করবেন। বিগত ১৬ বছরের পুঞ্জিভূত ক্ষোভ থেকে এই সরকারের জন্ম হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কারের মাধ্যমে এই সরকার জনগণের আকাঙ্খার বাস্তবায়ন করবে। এই সরকার তার কাজের মাধ্যমে স্থায়ীভাবে একটি কল্যান রাষ্ট্র গঠন করবে। এজন্য এই সরকারকে সময় দিতে হবে, এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, একটা দেশকে সুবিধা দিতে কোটি কোটি টাকা ব্যয় করে রেল লাইন নির্মান করা হয়েছে। মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। এসব মূলত প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখতে করা হয়েছে। আর বিগত ১৬ বছর ধরে খুলনা বিভাগ বৈষম্যের স্বীকার হয়েছে। সেই বৈষম্যকে নিরসন করে আমাদের এগিয়ে যেতে হবে। খুলনা বিভাগ ও বাগেরহাট জেলাকে আধুনিক-উন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই ছাত্র নেতা। মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দূর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-জনতার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাগেরহাটের শিক্ষার্থী নাহিদ হাসান নাইম, মোঃ মুর্শিদুল ইসলাম ইমন খান, আজরিন আরোবী, সারামলা আক্তার শোভাসহ স্থানীয় ছাত্র-জনতার আয়োজনে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম হোসাইন রাজ, আশরেফা খাতুন, জঘন্নাত বিশ্ববিদ্যালয়ের আবু বকর খান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফা্রহানা ফারিনা, ঢাকা কলেজের মুইনুল ইসলাম, আমান উল্লাহ আল ফারাবি, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ দত্ত, ব্রাক বিশ্ববিদ্যালয়ের আফিয়া জান্নাত অনন্যা, শিক্ষার্থী তৌহিদ ইসলাম শুভ, মোঃ বাবু খান, জান্নাত প্রমুখ।

মতবিনিময় সভায় বাগেরহাটের শিক্ষার্থী ও স্থানীয়রা জেলার বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category