কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার রাজিবপুর ইউনিয়নের টাঙ্গালিয়া মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ, ২ টি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ব্যাটারি চালিত চার্জার ভ্যান সহ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন বাগারচর এলাকার মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন (৩৬) ও মোঃ আলম (৪১)কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রামের রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।