• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় বৈদ্যুতিক পোল থেকে ৩টি ট্রান্সমিটারের যন্ত্রাংশ চুরি

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় বৈদ্যুতিক পোল থেকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএডিসি) ১০ কেভি এর ৩টি ট্রান্সমিটারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামস্থ কৃষি মাঠে বিএডিসি সেচ প্রকল্পের কক্ষ সংলগ্ন একটি বিদ্যুতিক পোল থেকে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রাকৃতিক দূর্যোগ ঝড়ের কারণে সেদিন সন্ধ্যার পর-পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের পর থেকে পুরো এলাকায় সকাল পর্যন্ত আর বিদ্যুৎ আসেনি। রবিবার সকালে মাঠের জমিতে যাওয়ার সময় কয়েকজন দেখতে পান পোলের নিচে একটি ট্রান্সমিটার ঢাকনা খোঁলা অবস্থায় পড়ে আছে, তার ভেতরে কোনো যন্ত্রাংশ নেই। পরে পল্লী বিদ্যুতে খবর দিলে তারা এসে ৩টি ট্রান্সমিটারেরই যন্ত্রাংশ চুরি হয়েছে দেখতে পান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আওতাধীন বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মনজুর রহমান।

এ বিষয়ে নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএডিসি) সহকারী প্রকৌশলী এস এম বজলুর রহমান বলেন, সঠিক সময়ে ধানের জমিতে পানি না দিলে ব্যাপক ক্ষতির আশষ্কা রয়েছে। চুরির ঘটনায় কৃষকের প্রায় ২লক্ষ ২৫হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি আঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কৃষকরা বাদী হয়ে আজকেই থানায় অভিযোগ দিবেন। আমরা তাদের সকল ধরনের সহযোগীতা করব।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, পোলের ট্রান্সমিটার চুরির ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category