• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাউফলে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসন।

আজ বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বাংলাদেশে আর দূর্নীতি হবে না। মানুষ খোপ ও রাগের সহিত ৫ আগষ্ট থেকে এলাকায় ভাংগচুর ,চাঁদাবাজি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে খারাপ আচরন যা কিছু হয়েছে এখন থেকে সবাইকে ফিরে আসতে হবে। যতি কারো বিরুদ্ধে সু-নির্দিষ্ট কোন অভিযোগ থাকে তাহলে আইনের মাধ্যমে তদন্ত করে বিচার করা হবে। কিন্ত আইন কারো হাতে নেওয়া যাবে না। পিছনে যা হয়েছে এখন থেকে যেন না হয় তার প্রতি ছাত্র প্রতিনিধি ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করেন।
শিক্ষার্থীদের লেখাপাড়ার প্রতি মনোযোগ দিতে বলেন। এরপর যদি কেউ আইন হাতে নেন বা অন্যায় ভাবে কাউকে হয়রানি করা হয় সে যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, ছাত্র আন্দোলনের প্রতিনিধি, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলাম, জাতীয় পাটি, জেলে, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধসহ সূধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category