• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাট মহিলা অধিদপ্তরের প্রত্যয়নের মূল্য দুই হাজার টাকা

দিনকাল বিডি / ৩৯২ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রত্যয়নের মূল্য মাত্র দুই হাজার টাকা । সম্প্রতি মহিলা বিষয়ক অধিদপ্তর ভলনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের ২০২৩-২০২৪ চক্রে সুবিধাভোগীর উন্নয়ন প্যাকেজ সেবা প্রদানের জন্য প্রস্তাবনা চেয়েছেন বেসরকারীর সংস্থা (এনজিও)কাছে । বিজ্ঞপ্তির আবেদনের শর্তাবলীর ১.৩ এ বলা হয়েছে যে জেলায় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে সে জেলার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালকের প্রত্যয়ন পত্র আলাদা ভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে ।

বাগেরহাট জেলার একাধিক বেসরকারী সংস্থার কর্মকর্তারা মঙ্গলবার কচুয়া উপজেলায় গিয়ে উপপরিচালকের প্রত্যয়ন পত্র মাত্র দুই হাজার টাকার বিনিময়ে গ্রহন করেছেন । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা আক্ষেপ করে বলেন উপজেলা নির্বাহী অফিসার রা বিনা টাকায় প্রত্যয়ন দিয়েছে । আর আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা টাকা না হলে প্রত্যয়ন দেয়নাই । তিনি আরো বলেন সম্প্রতি বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের অনিয়ম ও দূনিতীর খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পরও এমন সাহস কি করে পায় আমরা চিন্তা ও করতে পারি না । আসলে আপার খুটির জোর কোথায় । কার বলে তিনি এসব করছে । বেসরকারী সংস্থার এক কর্মকর্তা বলেন আমরা এই দপ্তরে কাজ করছি তাই নামপ্রকাশ করতে পারছিনা আপা আমার নাম জানলে আমার প্রতিষ্ঠানের বড় খতি হয়ে যাবে । দয়াকরে আমার নাম প্রকাশ করবেন না । তিনি আরো বলেন অফিস সহকারী শফিকুল ইসলাম এর মাধ্যমে উপ পরিচালক আমাদের কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছে ।

এবিষয়ে কচুয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী শফিকুল ইসলাম বলেন, আমি অতিরিক্ত দায়িত্বে আছি আমি কিছুই জানিনা তবে বিভিন্ন উপজেলার এনজিও কর্তারা এসেছিল মঙ্গলবার কচুয়ায় প্রত্যয়ন নিতে।টাকা দেওয়ার বিষয়টি বলতে পারবো না।

বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচাল নাজমুন নাহারের ০১৯৮১১৯৭৩২৬ মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি মোবাইল ধরেননি।#

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category