• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে তেলের লরির ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

Reporter Name / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজারে সবজি বিক্রেতা মহির উদ্দিন (৭০) তেলের লরির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই দূর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলের লোকজন ঘাতক লরিটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেল্পার পালিয়ে যায়।

জানা গেছে,নিহত মহির উদ্দিন উপজেলার মনমথপুর জামতলীর (হাজীপাড়ার) মৃত টগর প্রামাণিকের পুত্র। এই বৃদ্ধ বয়সেও তিনি সকালে সবজি ক্রয় করে বিকেলে তা বিক্রি করে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারকে চালিয়েছেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। প্রতিদিনের ন্যায় তিনি আজো সবজি ক্রয় করার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের এমন এক উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি আজ দিশেহারা।

পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে পার্বতীপুরে আসছিল (ঢাকা মেট্রো-১১-৯৬২৬) নম্বরের তেলের একটি খালি লরি। ঘটনাস্থলে লরিটির সামনের চাকা বাস্ট হলে ঘটে এই দুর্ঘটনা। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় গাড়িটি আটক করা গেলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category