• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাউফলে কবরস্থানের জায়গায় মাদকের আখরার প্রতিবাদে মুসুল্লিদের বিক্ষোভ

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মোঃ ফোরকান, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালী বাউফলের কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা কালাইয়া বন্দরে সরকারি কবরস্থানের মধ্যে ঘর তুলে সেখানে মাদক বিক্রির আখড়া বানানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ছাত্র-জনতা ও মসজিদের মুসুল্লিরা।

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসুল্লিরা কালাইয়া বন্দর বড় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবরস্থানের সামনে গিয়ে শেষ হয়।

পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মো. আবুল হাসান মুনসুর, কালাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও খতিব আবদুল হাই, সাংবাদিক মো. মাসুম সিদ্দিকি, ব্যবসায়ী মাইনুল ইসলাম, শিক্ষার্থী মো. নাদিম রহমান, মো. মুরাদ ও ইমরান প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের ক্ষমতার অপব্যবহার করে কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা সরকারি কবরস্থানের মধ্যে অবৈধভাবে টিনশেড ঘর তুলে মাদকের আখড়া বানিয়েছেন। পবিত্র করবস্থানে বসে তারা মাদক বিক্রি, সেবন ও জুয়ার আসর সহ অনৈতিক কর্মকাণ্ড করতেন। এ মাদক ব্যবসা পরিচালনা করতে রেজাউল সরদার ওরফে রেজু, তার স্ত্রী রুনু। এদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার (৩অক্টোবর) করবস্থানের চারপাশে দেয়াল, ঘাটলা, মসজিদ নির্মাণ ও মাদকের আখড়া উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসার, সেনা ক্যাম্প কমান্ডার এবং ওসির কাছে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন দেয়া হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, মাদকের আখড়া উচ্ছেদ ও কবরস্থান উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category