• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

এখনো উদ্ধার হয়নি চুরি যাওয়া ১৭টি গরু ছাগল আত্রাইয়ে আবারো গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরি

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে আবারো গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এবার শনিবার ভোররাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত মাসে উপজেলার থাঐপাড়া থেকে ৯টি গরু ছাগল এবং দিঘীরপার থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখনো চুরি যাওয়া গরু ছাগল উদ্ধার করতে পারেনি পুলিশ।
চকবিষ্টপুর গ্রামের মইতুল সরকারের স্ত্রী ময়না বিবি জানান,শুক্রবার সন্ধায় গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। ফজরের নামাজের একটু আগে ঘুম থেকে উঠে গরু দেখে আবারো ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের তালা কেটে চোরেরা তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হবে। এছাড়া একই রাতে প্রতিবেশি আজিজ সরকারের গোয়াল ঘরের তালা কেটে প্রায় এক লক্ষ টাকা মূল্যের একটি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এই গৃহিনী।
এব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় অভিযোগ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া চুরি যাওয়া আরো ১৭টি গরু ছাগল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুরিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য,গত ৯সেপ্টেম্বর রাতে উপজেলার থাঐপাড়া গ্রামের জাকির হোসেন,রাজা আহম্মেদ ও সাইদুর রহমানের গোয়াল ঘরের তালা কেটে এক রাতে প্রায় সাড়ে ৫লক্ষ টাকা মূল্যের ৭টি গরু এবং ২০হাজার টাকা মূল্যের ২টি ছাগল চুরির ঘটনা ঘটে। এছাড়া হত ২৩সেপ্টেম্বর উপজেলার দিঘীর পার গ্রামের হাজী নিজাম উদ্দীনের গোয়াল ঘরের তালা কেটে প্রায় ১১লক্ষ টাকা মূল্যের ৮টি গরু চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত থানাপুলিশ গরু উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category