• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাই, পাগলপ্রায় চালক

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে লোকমান হোসেন (৪৩) নামে এক চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক ছিনতাই করেছে দূর্বৃত্তরা। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে পাগলপ্রায় অবস্থা এই দরিদ্র চালকের।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা ও হাঁসবাড়িয়া গ্রামের মধ্যখানে এঘটনা ঘটে। লোকমান পাশ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর গ্রামের মৃত জেকের আলীর ছেলে।
ভুক্তভোগী লোকমান হোসেন জানান, ভোর ৫টার দিকে দুইজন যাত্রী নিয়ে আড়ানি থেকে আব্দুলপুর যাচ্ছিলেন। এসময় আড়বাব ইউনিয়নের ধরবিলা ও হাঁসবাড়িয়া সড়কের মাঝামাঝি পৌঁছিলে দূর্বৃত্তরা ইজিবাইকের পথরোধ করে লোকমানের গলায় ছুরি ধরে ইজিবাইক ছিনিয়ে নিয়ে চলে যায়।
তিনি আরো জানান, তিন বছর পূর্বে এক প্রবাসীর দেওয়া এক লাখ টাকা ও মাসিক কিস্তিতে এক লাখ ৬৫ হাজার টাকায় এই ইজিবাইকটি কিনেছিলেন তিনি। এটিই তার উপার্জনের একমাত্র সম্বল। এথেকেই তার সংসার চলত। দ্রুত ইজিবাইকটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান, খবর পেয়ে ইজিবাইক উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category