• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জড়ায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে আদমদীঘিতে এইচ.পি.ভি ক্যাম্পেইন উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ মাধ্যমিক স্কুল ও কমিউনিটি স্কুল পর্যায়ে কিশোরীদের জড়ায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এইচ.পি.ভি ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) বেলা ১০ টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: ফজলে রাব্বির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, আবাসিক মেডিকাল অফিসার ডা: শেখ মাহবুবুর আহমেদ প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: ফজলে রাব্বি জানান, জড়ায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ৫ শ্রেনী থেকে ৯ শ্রেনি ও কমিউনিটি স্কুলের ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের ১ ডোজ করে টিকা প্রদান করা হবে। এ উপজেলায় মোট আট হাজারের অধিক শিশুকন্যাদের এই টিকা প্রদানের লক্ষ্যমাত্র রয়েছে। আগামী ১৮দিন ব্যাপি এই কার্যক্রম চলবে। ভ্যাকসিন বা টিকা নেয়ার জন্য স্ব স্ব কিশোরীদের জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিষ্ট্রশন করে এই ভ্যাকসিন নেয়া যাবে। তিনি এ উপজেলার সকল কিশোরীদের এই টিকা গ্রহনের জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category