• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শুধু শেখ হাসিনা নয়, তার কোনো প্রেতাত্মার স্থান এ দেশে আর হবে না .চট্টগ্রামে কেন্দ্রীয় বিএনপি নেতা মীর হেলাল

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন বলেছেন, গত ৫ আগস্ট এ দেশ আবার স্বাধীন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু, আওয়ামী প্রেতাত্মারা এখনো এ দেশে রয়ে গেছে। আমি পরিস্কারভাবে বলতে চাই, শুধু শেখ হাসিনা নয়, তার কোনো প্রেতাত্মার স্থান এ দেশে আর হবে না। সেটা হাসিনা হোক বা তার পরিবারের সদস্য হোক, দলের নেতাকর্মী যেই হোক তাদেরকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এবং সকলকে বিচারের আওতায় আনতে হবে।
গতকাল রোববার পৌরসভার বাস স্টেশন এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠানের আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুরুল কবির তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জাকের হোসেন। বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াসউদ্দিন (সাবেক চেয়ারম্যান), পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল শুক্কুর, উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আলম, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মোঃ অহিদুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category