• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১কেজি গাঁজা-সহ মোঃ আলামিন (২৪), নামের এক মাদক কারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আলামিন (২৪), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকার মৃত সাকিম উদ্দিনের ছেলে। সে বর্তমানে একই থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় বসবাস করে।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় মাদক কারবারী আলামিন নিজ বাড়িতে গাঁজার কারবার করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা-সহ তাকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে মাদক কারবারী জানায়, সে দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাকে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category